বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

জুলাই শহীদ মুগ্ধ’র বাবাকে সঙ্গে নিয়ে এম.পি  মনোনয়ন প্রত্যাশার কথা বললেন ড. মিথিল

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই শহীদ মীর মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান বাবুলকে সঙ্গে নিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

এ সময় ড. মিথিল বলেন, ‘জুলাই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউনের পর প্রায় অনিশ্চিত ও স্তিমিত হয়ে গিয়েছিলো, তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার জন্য জীবন বাজি রেখে মাঠে নেমেছিলাম। আমার হাজারো ছাত্রছাত্রী আমার মতো তাদের অন্যান্য শিক্ষকদেরকে আন্দোলনের মাঠে দেখে উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের গতি তরান্বিত হলে শেষ পর্যন্ত আমরা ৫ আগষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হই।’

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য (এম.পি) মনোনয়ন প্রত্যাশা করে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনেও আমি এই আসনে ধানের শীষ মনোনীত একজন প্রার্থী ছিলাম। এখানে একমাত্র নেতা বলতে কেউ নেই। এটা একটা আপত্তিজনক কথা। তবে নির্বাচনে যেই আসুক, দল যাকেই মনোনয়ন দেবে তার জন্যই কাজ করবো। অতীতেও কাজ করেছি।’

ঢাকা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিথিল আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। অধ্যাপক মিথিল তার রাজনৈতিক বৃত্তান্তে উল্লেখ করেন,তিনি ছাত্রজীবনে ব্রাহ্মণবাড়িয়া সরকারর কলেজ ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ এবং ছাত্রদলের বিভিন্ন কমিটিতে সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপি’র সদস্য পদে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews