বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের দাবিতে ঈদগাঁওয়ে অনুষ্ঠিত মানববন্ধন 

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি

ও সমাবেশে প্রধান উপদেষ্ট ড. মুহম্মদ ইউনুস এর প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগী জনতা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে  এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও একাধিক  সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ছোট-বড় দূর্ঘটনায় পর্যটকসহ সর্বস্তুরের মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কেউ সন্তান হারাচ্ছে, কেউ পিতা-মাতাকে হারাচ্ছে। অনেকে পঙ্গুত্ব বরণ করে সারাজীবন দূঃসহ যন্ত্রণা ভোগ করছে। যুগের পর যুগ এ অবস্থা চললেও  কোন সরকার অতীব জনগুরুত্বপূর্ণ এ দাবিটি বাস্তবায়নে আন্তরিকতার প্রয়োজন অনুভব করেনি। ৩০ বছর আগে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এখন অতিরিক্ত যানবাহন চলাচলের উপযোগি নয়। এ কারণে পর্যটন শিল্পের অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অর্ন্তবর্তী সরকারের আমলেই যেন এ সড়ক ৬ লেনে বাস্তবায়নের উদ্যোগ নিতে

হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews