বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ‘আদিবাসী’ সাঁওতালরা। ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আজ শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্মে) অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করেন।

বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে ভূমিদস্যুরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদেও খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী, ব্রিটিশ সরেন প্রমুখ। এব্যাপারে

বক্তারা দখলদারি ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আদিবাসী শিশুদের স্কুলসহ খেলার মাঠ দখলমুক্ত করার জোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews