বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ–পূজা কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

আখাউড়া থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় পূজা কমিটির পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলসহ নানা সমস্যা ও প্রস্তাব তুলে ধরা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের সভাপতিত্বে এবং আখাউড়া উপজেলা শাখা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার এসআই জয়নাল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, মোগড়া দশভুজা মন্দিরের সভাপতি রতন পাল প্রমুখ।

সভায় বক্তারা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এবার আখাউড়ায় চারটি অস্থায়ীসহ মোট ২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews