বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি পদযাত্রা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার, ২১ সেপ্টেম্বর শান্তি পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে ‘এখনই পদক্ষেপ গ্রহন করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে পিস এম্বাসেডর এ. বি. এম মোমিনুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, পিএফজি এম্বাসেডর এস. এম. শাহীন, ক্ষেত মজুর সমিতির সভাপতি এম, এ রকিব, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, পিএফজি উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা আবু হোরারাহ, এনসিপি সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, জেলা পুজা উদযাপন ফ্র্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমি সদস্য নুসরাত জাহান বুশরা, চন্দ্রশীলা খেলাঘর আসরের সম্পাদকমন্ডলীর সদস্য বন্যা ভট্টাচার্য প্রমুখ। শান্তি পদযাত্রা থেকে নানা বার্তার লিফরেট বিতরণ করা হয়। কো-অর্ডিনেটর নীহার রঞ্জন সরকারের তত্ত¡াবধানে আয়োজনের সঞ্চালনায় ছিলেন ছাত্রমৈত্রী সভাপতি ফাহিম মুনতাসির।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী হলো, শান্তি, স¤প্রীতি, সৌহার্দ্য। তথাপি কিছুসংখ্যক স্বার্থান্বেষী মানুষ পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা লুটতে চায়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews