বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক

ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। আজ রোববার সকালে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ – পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে। এছাড়াও ১৯৮১ সালে বিশ্বের মহা জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ওইদিনে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয়ে আসছে। এবারে দিবসটির মূলপ্রতিপাদ্য স্লোগান ছিল ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’। উক্ত মানববন্ধনে বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ – পিএফজির গাইবান্ধা চিফ কো-অর্ডিনেটর প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর সাংবাদিক রেজাউন্নবী রাজু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ, রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাস, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, তরুণ দল-নারী পক্ষের মাধবী সরকার, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. খালিদ হাসান, পিএফজি সদস্য সেলিনা আকতার, মাজেদা খাতুন ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভাবান। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। বক্তব্যে বক্তারা আরও বলেন প্রত্যেক ধর্মের মুল মর্মবাণী হলো- শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews