বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

প্রতিবেদকআলমগীর হোসেন তালুকদার

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি।

রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন।

তাঁদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে আসছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর জামায়াত ইসলামীর আরেক প্রতিনিধি ড. নকিবুর রহমান তারেক নিউইয়র্কে যুক্ত হবেন বলে জানা গেছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ছয় উপদেষ্টা। তাদের মধ্যে গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ একই ফ্লাইটে যাচ্ছেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ফোন নাম্বার 01711431163

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews