1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

বগুড়ায় জোড়া খুন মামলার আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত সদস্যরা হলেন হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেক হোসেন জানান, “পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”

এদিকে ঘটনার পরপরই আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

ঘটনাটি ঘটে গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে। বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন দায়িত্বরত ছয় পুলিশ সদস্য। ঠিক সে সময় ভিড়ের সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম।

ঘটনাটি নিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট