বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

টেকনাফে আচারের ভেতর লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ ২ নারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টপ রিপোর্টার আব্দুল আউয়াল

কক্সবাজার টেকনাফে আচারের প্যাকেটে লুকিয়ে অভিনব কৌশলে পাচারকালে বিজিবি জওয়ানরা ইয়াবাসহ ২ জন নারীকে আটক করেছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১টা ২০ মিনিটের সময় টেকনাফ আল জামিয়া জামে মসজিদের নিকটস্থ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়েছে বলে টেকনাফস্থ ২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়কের পক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক উপ-পরিচালক আবু রাসেল সিদ্দিকী রাত ১০টা ৩৮ মিনিটের সময় প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।

ইয়াবাসহ আটক নারী ২ জন হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামের মৃত দিল মোহাম্মদের স্ত্রী মমতাজ বেগম (২৬) এবং হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মোঃ সেলিমের স্ত্রী জুহুরা বেগম (২৮)। এদের কাছ থেকে ১৪ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা মুল্যের ৪ হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews