বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ত্রিশালে ইয়াবা হিরোইন সহ দুই মাদক কারবারী পুলিশের হাতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকার নিয়মিত চেকপোস্ট অভিযানে ৯৫০ পিস ইয়াবা,হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাতের দিকে এসআই সবুজ ও এসআই আকরামের নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে মোট ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মোঃ আশিকুর রহমান ওরফে লায়ন (৩০), পিতা আবুল বাশার (ফারুক), সাং উজান, ইউনিয়ন বৈলর, ত্রিশাল।

মোঃ আহসান হাবীব (২৯), পিতা মোঃ হাফিজ উদ্দিন, সাং ভাটি বাড়েরা, ড্রাইভারপাড়া, ২৬ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, কতোয়ালি, ময়মনসিংহ।

পুলিশ জানায়, মোঃ আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের রয়েছে। এটি তাকে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে প্রমাণ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews