বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বগুড়া শহর যুবদল নেতা হত্যার ঘটনার মূল আসামি জামিল হোসেন কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার  

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২ টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াবালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি জামিল হোসেন (৪৪) জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এরআগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জেলার কাহালু উপজেলার মাগুড়া এলাকা হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের পুত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরাকার তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার।

বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাকান্ডে জড়িত আসামি জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপনে যাবার পরিকল্পনা করছিলো। জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম শেরপুরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাকী জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews