বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে শিশু আহত। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথের আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ জানান, ধারণা করা হচ্ছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে পড়ে গিয়ে সে আহত হয়েছে। পরে দেবগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা ও ইতালি প্রবাসী বিএনপি নেতা আলামিন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব দেবনাথ জানান, কিশোরটির মাথা ও শরীরে আঘাত রয়েছে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত। শিশুটি এখনো কথা বলতে পারছে না। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews