মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিএনপির বিকল্প থাকলে  ভোটে প্রমাণ হোক’

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বিএনপির বিকল্প থাকলে ভোটে প্রমাণ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সোমবার বিকেলে রেলওয়ে স্টেশন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

এ সময় মুশফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে নির্বাচন হবে। তবে দেশি, বিদেশি চক্র নির্বাচন বানচাল করতে চাইছে। তারা দেশের উন্নয়ন চায় না।’

জনসভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ, যুগ্ম সম্পাদক মো. নাজমুল হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।

মুশফিকুর রহমান এ সময় আওয়ামী লীগ আমলে বিএনপি চেয়ারপার্সনসহ দলের অন্যান্য নেতা-কর্মীদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফাকে সামনে রেখে দেশ গড়ার কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews