মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের হাতে তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ধরখার-মোগড়া সড়কের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি স্টিলের পাইপ, ১টি লাঠি ও ১টি লোহার যন্ত্র জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া পৌরশহরের বড় বাজারের আকবর হোসেন জারু (৩০), একই এলাকার রাধানগর বনিকপাড়ার সোহান মিয়া (২৭) ও মোগড়া বাজার এলাকার মাহিন ভূইয়া (২৪)।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews