মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন আটক 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের ওবায়দুর মিয়া (২৯) এবং একই উপজেলার ঝরাখলা গ্রামের আবু তালেব ওরফে জয়নাল আবেদীন ওরফে সুমন ঠাকুর (২৮)। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার খড়মপুরে এ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই আশিস সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া বাইপাস পাকা রাস্তায় তল্লাশীকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews