মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃ`ত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃ`ত্যু শ্রমিক সদস্যর পরিবারকে এককালীন আর্থিক অনুদান ও সড়ক দুর্ঘটনায় প`ঙ্গুত্ববরণকারী প`ঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৯ অক্টোবার ২০২৫ ইং বৃহস্পতিবার বিকালে পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান করেন

প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল সাহেবের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু’র পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আরো বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

মোটর শ্রমিক ইউনিয়নের ৬০ জন মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১৮ লাখ টাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews