মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিজিবির অভিযান কসবা সীমান্ত থেকে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবি’র অভিযানে প্রায় আটকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলা সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানিক দল এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম সাত কোটি টাকা ও চশমার দাম এককোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এসব পণ্য জব্দ করার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিয়ষটি প্রক্রিয়াধীন আছে।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) দমনে বিজিবি’র কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাকিতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews