মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

প্রত্যেকটা উপদেষ্টাইতো বিদেশী নাগরিক-: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব ভাই। প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশী নাগরিক। তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি পারব না আমি। আমাদের কোন দেশে ভিসা লাগানো নাই। সরকারকে অনুরোধ করি এমন কোন কাজ করবেন না। এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্ণীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।

 

শুক্রবার ( ১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগুচ্ছি ইনশাআল্লাহ। এরমধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভাল করা সম্ভব হবে না। সেই দলেন পক্ষে নির্বাচনে জিতা সম্ভব ন। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে হুসিয়ারী দেই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।

নিজের দলের প্রতি রুমিন বলেন, অনেকেই মনে করেন আওয়ামীলীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।

আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেয়া একটি সাক্ষাতকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews