মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ গাইবান্ধায় পালিত হয়েছে 

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত হয়েছে। সকলের

সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে

এই উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে গাইবান্ধা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ওয়ার্ড ভিশনের প্রতিনিধি প্রকাশ চন্দ্র রায়, সেফ দ্যা চিলড্রেনের প্রতিনিধি ফারুক আহমেদ, ফ্রেন্ডশিপ সংগঠনের প্রতিনিধি দিবাকর বিশ্বাস, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগে মানুষের করনীয় সম্পর্কে সতর্কমুলক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আলোচনা শেষে মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা ও সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews