মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

জলঢাকায় এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষকদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুলনীলফামারী জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর, সোমবার ২০২৫ ইং

গতকাল ১২ অক্টোবর ঢাকায় আন্দোলনরত বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে নীলফামারী জলঢাকা উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারীগন লাগাতার কর্মবিরতির ঘোষনা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল জলঢাকা উপজেলা পরিষদ প্রদক্ষিন করে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সাথে সাক্ষাত করে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এরপরে বিক্ষোভ মিছিলটি জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ গতকাল ঢাকায় আন্দোলন রত শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক ও বর্ররোচিত হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে আটক শিক্ষকদের নিশর্ত মুক্তি ও দায়ি পুলিশদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

আন্দোলন রত শিক্ষকগন তাদের ন্যায্য পাওনা ২০% বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা, কর্মচারিদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা প্রদান করেন।

সমাবেশে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইদার রহমান, সাধারন সম্পাদক অনিবার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews