মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বাঘায় ধানের শীষের পক্ষে গণসমর্থন প্রত্যাশা প্রভাষক জুয়েল খানের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আব্দুল হক বাঘা রাজশাহী প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা ও মতবিনিময় করেছেন প্রভাষক জুয়েল খান। সোমবার (১৩ অক্টোবর) রাত্রি ৯ টার সময় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ। পরিচালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জুয়েল খান বলেন, “এই দেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশের আপামর জনতার অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। জনগণের পাশে থেকে তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি জামায়াতের পিয়ার পদ্ধতির কড়া সমালোচনা করেন

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শিমুল শেখ, কিশোরপুর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঝন্টু মোল্লা, পাকুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব খান ও পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা জাহিদ বাবু।

 

এসময় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেন।

সভা শেষে প্রভাষক জুয়েল খান সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews