মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

কুমিল্লার সীমান্ত থেকে এক কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ৯০১টি ভারতীয় শাড়ি, ৪৯৭টি মোবাইলের ডিসপ্লেসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ১০-বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১ টি ভারতীয় উন্নত মানের শাড়ি এবং এক হাজার ৪৯৭ টি বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালানকারীদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক, স্বর্ণ, মোবাইল, পোশাক ও অন্যান্য ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews