মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

গাইবান্ধার সাদুল্লাপুরে এসকেএস ফাউন্ডেশনের আবাসিক থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামের এসকেএস এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৭ অক্টোবর রোজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন এর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন ঐ শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন। তার জন্মস্থান বাড়ি পঞ্চগড় জেলায়।

এ বিষয়ে নিশ্চিত করে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এ শাখায় কর্মরত ছিলেন। আমার জানামতে তার স্বামী- স্ত্রীর মাঝে পারিবারিক ঝামেলা চলছিল বলে শুনেছি। এ অভিমানে তিনি আত্নহত্যা করতে পারে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তবে এবিষয়ে তদন্ত অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews