মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বিয়ের প্রলোভনে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণীর মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মো: প্রিন্স মাহমুদ (৩৮)। তিনি বগুড়া শহরতলীর ঝোপগাড়ীর মো: আব্দুর রশিদের পুত্র এবং বর্তমানে নামাজ গড় এলাকায় বসবাস করেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রিন্স মাহমুদ ও তার মধ্যে গত সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে গড়ায়। এই সম্পর্কের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন।

তরুণী যখন প্রিন্স মাহমুদকে বিয়ে করার জন্য চাপ দেন, তখন তিনি শর্ত দেন যে, প্রথমে গর্ভের সন্তান নষ্ট করতে হবে এবং তারপরেই বিয়ে করবেন।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রিন্স মাহমুদের কথায় বিশ্বাস করে ওই তরুণী তার সাথে যান। প্রিন্স মাহমুদ তাকে চারমাথা উত্তরে মহাসড়ক সংলগ্ন হোটেল বগুড়া টুডেতে নিয়ে গিয়ে পুনরায় বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী তরুণী (১৯) বাদী হয়ে মো: প্রিন্স মাহমুদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বগুড়া সদর থানা পুলিশ মামলাটি গ্রহণ করেছে এবং অভিযুক্ত প্রিন্স মাহমুদকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews