মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে নিরাপত্তার স্বার্থে জেলা পরিষদের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটে একটি সমন্বয় সভা শেষ করে সারজিস আলম বগুড়ায় আসেন। তিনি বিকেল ৩টার দিকে বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় যোগ দিতে উপস্থিত হন। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে তিনি সভা কক্ষে প্রবেশ করেন।

 

এর পরপরই জেলা পরিষদের পেছনের দিক থেকে, যা করতোয়া নদীর সংলগ্ন এলাকা, সেখান থেকে তার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, তবে সৌভাগ্যবশত অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

এই হামলার পর পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সারজিস আলমকে জেলা পরিষদের হলরুমেই নিরাপদে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews