মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে: বগুড়া সদরের নামুজায় হুকমাপুর কেন্দ্রীয় কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হুকমাপুর নির্বাচনী কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হুকমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

নামুজা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেত-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সৈয়দ জহুরুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টার, সাবেক সভাপতি মোকাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিকসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাফতুন আহম্মেদ খান রুবেল দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে প্রধান অতিথি মাফতুন আহম্মেদ খান রুবেল আনুষ্ঠানিকভাবে হুকমাপুর নির্বাচনী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews