মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ত্রিশাল থানা পুলিশ জানায়, ঢাকা অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো ট-১৮-৯০৮৮) চলন্ত অবস্থায় সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে রাস্তার মাঝখানে থেমে যায়। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো ট-১৬-২৬১৬) দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আল আমিন (৪০) ও তার সহকারী রাশেদুল (২৮) নিহত হন।

নিহত আল আমিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে এবং হেলপার রাশেদুল ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার কালিবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews