মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

লাহিড়ীপাড়ার বুজরুক মাঝিড়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বুজরুক মাঝিড়ায় নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বুজরুক মাঝিড়া পাঁচ আউলিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

লাহিড়ীপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ, জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোস্তাফিজার রহমান, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা সহিদুল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি খোকন শেখ প্রমুখ।

ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, টিপু সুলতান সেকুল, এবং বিএনপি নেতা আপেল মাহমুদ টিটু, আব্দুস সামাদ, শাহজাহান আলী, আলমগীর হোসেন, ফরিদ উদ্দিন, শহিদুল ইসলাম, টিপু সুলতান, গোলাম রব্বানী, মিটু মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি মাফতুন আহম্মেদ খান রুবেল আনুষ্ঠানিকভাবে ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews