মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

শাজাহানপুরে নিখোঁজ সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদত আলী ওই এলাকার চৌকিদার শাজাহান ওরফে জাম্মুর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদত আলী দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন। গত শনিবার (১৮ অক্টোবর) সর্বশেষ তাকে নিজ ঘরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার বিকেলে তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে পচনধরা মৃতদেহ উদ্ধার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগেই হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews