মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বগুড়ায় দুলাভাইয়ের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা, অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহরের হাজরাদিঘী এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘ ৩০ বছর ধরে প্রলোভন ও প্রতারণার মাধ্যমে অনৈতিক সম্পর্ক রাখার অভিযোগে আপন দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক স্কুলশিক্ষিকা। মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজরাদিঘী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা (ছদ্মনাম: পরীমনি) সম্প্রতি বগুড়া সদর থানায় এসে তার দুলাভাইয়ের (ছদ্মনাম: রশিক) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগে উল্লেখ করেন, তার বড় বোনের স্বামী, অভিযুক্ত রশিক দুলাভাই ৩০ বছর ধরে তাকে নানাভাবে প্রলোভন ও মানসিক প্রভাব খাটিয়ে আসছিলেন এবং এই সুযোগে তিনি তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন।

শিক্ষিকা জানান, সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে এবং দুলাভাইয়ের প্রতারণা স্পষ্ট হলে তিনি বিষয়টি আর গোপন না রেখে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই বগুড়া সদর থানা পুলিশের তৎপরতায় অভিযুক্ত রশিককে গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

ব্যক্তিগত সম্পর্কের এমন অভিযোগ এবং দুলাভাইয়ের গ্রেফতারের ঘটনায় হাজরাদিঘী এলাকাসহ বগুড়া শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews