মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বগুড়া-২ আসনে ভোটের আগে: জামায়াতের সাবেক নায়েবে আমীরসহ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের দলবদলের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিলেন জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী।

জানা যায়, শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ধানের শীষ মার্কার মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

দলবদলকারী জামায়াত কর্মীদের নেতৃত্বে ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের সাবেক নায়েবে আমীর জুয়েল রানা (২০২৪ সালের কমিটি) এবং শিবিরের ইউনিয়ন কমিটির সাবেক বায়তুল মাল বিষয়ক সম্পাদক রেজোয়ান আহমেদ বাবু। তাদের নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী এ দিন বিএনপিতে নাম লেখান।

একই অনুষ্ঠানে মহিলা যুবলীগের সাবেক নেত্রী শাহানা বেগমসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন। এই দলবদলের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews