মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস থেকে ২০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বিপ্লব হোসেন (৪৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর (হাতেম চেয়ারম্যান পাড়া) এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্র জানায়, গত ২৬/১০/২০২৫ খ্রি. তারিখ রাত ৯:৩০ মিনিট থেকে ১০:২৫ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকাস্থ ঢাকা-বগুড়াগামী মহাসড়ক পশ্চিম পার্শ্বে ইস্পাহানি টি লিমিটেড ডিভিশনাল অফিসের সামনে পাকা রাস্তার উপর এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি যাত্রীবাহী বাস ও গ্রেফতারকৃত বিপ্লব হোসেনের দেহ তল্লাশি করে মোট ২০০০ (দুই হাজার) পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews