মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বগুড়ায় এসি বাসে ৬ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

ডিএনসি বগুড়ার অভিযানে ঠাকুরগাঁওয়ের দুই বাসিন্দা আটক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়ার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬,০০০ (ছয় হাজার) পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় বগুড়া সদর থানাধীন নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. মাহাবুর হাসান ওরফে মেহেদী (২১), পিতা-মো. আফতাব হোসেন, সাং-পদমপুর, ভাউলারহাট, ঠাকুরগাঁও সদর; এবং ২. মো. হাছান আলী (৪১), পিতা-মৃত: আবুল হোসেন, সাং-দুর্গাপুর, হলদিবাড়ীহাট, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।

ডিএনসি, বগুড়ার টীম কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭:৪০ ঘটিকার মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বসানো হয়। এ সময় রংপুরগামী ‘সেন্টমার্টিন সি ভিউ এক্সপ্রেস পরিবহন’ নামীয় একটি যাত্রীবাহী এসি কোচে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কোচ ও আটক আসামীদ্বয়ের দেহ তল্লাশি করে মোট ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ঢাকার সাভার এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। তারা আরও স্বীকার করেছে যে, তারা একটি বড় ইয়াবা পাচার সিন্ডিকেটের অংশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে পুরো নেটওয়ার্কটিকে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (Regular Case) দায়ের করা হয়েছে। ডিএনসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews