মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

দলিল লেখক মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাঁকে বুধবার সংবর্ধনা দেয়া হয়।

গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, সহকারী নকল নবীশ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ ও বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. লাবীব আফতাব।বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, অফিস সহকারী আনিছুর রহমান, দলিল লেখক সমিতির সদস্য শহিদুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম।
সংবর্ধনার জবাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, দেশের ৩০ লাখ দলিল লেখক রয়েছেন।

তারা দেশের উন্নয়নে মানুষকে সেবা দিয়ে চলেছেন। দলিল লেখকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews