মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে ট্রেনের টিকেট কালোবাজারি গ্রেফতার। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আজমপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার আজমপুর এলাকার বাবুল মিয়া (৪৩) এবং একই গ্রামের মুসা মিয়া (৫৯)।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১৮ আসনের ছয়টি ট্রেনের টিকিট, একটি বাটন ফোন এবং নগদ ২,৫৭০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব আলামত জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews