1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

বগুড়ার মাঠে ফুটবল ফাইনালের মহারণ: প্রধান অতিথি হয়ে এলেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান, বগুড়া প্রতিনিধি

বগুড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ‘ফুটবল টুর্ণামেন্ট-২০২৬’ এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ইং তারিখে বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বালুর মাঠে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

দুপুরের পর বিকাল ৩ ঘটিকায় শুরু হওয়া টুর্ণামেন্টের শেষ ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচটির সমাপ্তির পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও বিশ্বখ্যাত ক্রিকেটার জনাব তামিম ইকবাল খাঁন।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু।

এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া ফুটবল একাডেমির সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে উৎসাহিত করার গুরুত্বের উপর জোর দেন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘দৈনিক মুক্ত সকাল’। এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট