মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

রাজনীতি নিয়ে ব্যারিষ্টার রুমিন ফারহানা কিছু কথা 

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপির অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সাথে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসন গুলি চেয়েছে সে আসনগুলো আপাতত স্হগিত রাখা হয়েছে। অতি দ্রুতই এই আসন গুলিতে প্রার্থী ঘোষণা করা হবে

তিনি শনিবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি জনগণের সাথে ছিলাম, আছি ও জনগণের সাথে থাকবো। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতা-কর্মীরা আমারে সে সিদ্ধান্ত দিবে, আমার ভোটারা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে, তার সাথে আমি থাকবো

তিনি বলেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয় তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবী আমার শোনতে হবে।

আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা। সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের আহবায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্টারে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews