1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র  টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩ ভোলা-চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বাস পুকুরে চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিটিসিএ-সিডিএ’র মতবিনিময় মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার   সিরাজগঞ্জের চন্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মতলব উত্তর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাইবান্ধায় এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাইবান্ধায় এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ(১৫ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ষ্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগন সহ অন্যরা। টুনার্মেন্টে অংশ নিচ্ছে জেলার ৭ উপজেলার ৭ টি সরকারী কলেজ ও ৫ টি বেসরকারী কলেজ। সরকারি কলেজ সমুহ হচ্ছে, গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্যাপুর সরকারী কলেজ, পলাশবাড়ী সরকারি কলেজে। অপর দিকে বেসরকারি কলেজ সমুহ হচ্ছে, সদরের হাজী ওসমানগনী ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার সাঘাটা ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ কারিগরী কলেজ।উদ্বোধন শেষে সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ খেলায় অংশ গ্রহন করে। খেলায় ১-৬ গোলে পরাজিত করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড়রা।আগামি ২২ শে নভেম্বর বিকাল ৩ টায় গাইবান্ধা জেলা ষ্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট