1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামগঞ্জে বিএনপির ৩১ দফার কাঠামো আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ৩১ দফার কাঠামো নিয়ে আলোচনা ও বিএনপির নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে দলীয় মনোয়ন প্রত্যাশী হারুনুর রশিদ।

পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির(বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্যা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ভিপি, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাবেক যুগ্ন আহবায়ক লোকমান হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ন আহবায়ক আবুল হাসেম বিএ, বিএনপির নেতা এজিএস আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি ফারুক হোসেন প্রমূখ। সমাবেশে পৌর সভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি মিছিল করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট