রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিনিধি দৈনিক বিবিসি খবর 

এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চকিমুড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে টনকী-মাষ্টারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, ষুবদল নেতা মামুন আহমেদ, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় চকিমুড়া খালটির মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার। এর মধ্যে ব্রিজের এক প্রান্তে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় প্রথমে কাজ করা হবে। প্রকল্পে ৩৫৭ জন শ্রমিক নিয়োজিত থাকবেন এবং এর জন্য ৭৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও তাপসী রাবেয়া বলেন, “কালের বিবর্তনে খালটি প্রায় ভরাট হয়ে জমিতে পরিণত হয়েছে। আমরা দৃশ্যমান উন্নয়ন কাজ করতে চাই। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজনস্থানীয়রা আশা করছেন, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews