1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

বিশেষ ব্যবস্থায়’ মাধ্যমে কসবা ও আখাউড়ায়  মিনি স্টেডিয়াম করতে নির্দেশনা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

‘বিশেষ ব্যবস্থা’ গ্রহনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় মিনি স্টেডিয়াম করার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা এর উপসচিব মোহাম্মদ সিরাজুর রহমান ভ‚ঞা স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। উপসচিব মোহাম্মদ সিরাজুর রহমান ভ‚ঞা স্বাক্ষরিত ওই চিঠিটি জাতীয় ক্রীড়া পরিষদ এর নির্বাহী পরিচালকের কাছে দেওয়া হয়েছে।৯ এপ্রিল স্বাক্ষরিত ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভ‚ঞা এর চিঠির সূত্র ধরে স্টেডিয়াম নির্মাণের কথা বলা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ এর আওতায় ওই দুই উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অন্তর্ভুক্ত আছে। বর্তমানে প্রকল্পের দ্বিতীয় পর্যায় চলমান। তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন এখনো অনিশ্চিত। যে কারণে অবহেলিত ওই দুই উপজেলার বিপুল সংখ্যক ছাত্র-কিশোর-শিশু খেলাধুলা থেকে দীর্ঘ সময়ের জন্য বঞ্চিত থেকে যাবে। এরই প্রেক্ষিতে আখাউড়া ও কসবা উপজেলায় তৃতীয় পর্যায়ের পরিবর্তে পৃথক ডিপিপি (সেপারেট ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) এর মাধ্যমে প্রস্তাবিত দু’টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুরোধ পত্রটি পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে পাঠানো হলোএ বিষয়ে কবীর আহমেদ ভ‚ঞা জানান, দুই উপজেলার মিনি স্টেডিয়াম করতে তিনি আবেদন করেছিলেন। এরই প্রেক্ষিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুধু স্টেডিয়াম নয়, দুই উপজেলা মডেল হিসেবে গড়ে তুলতে সব ধরণের উন্নয়ন কাজ করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন।এখানে উল্লেখ্য, বিএনপি নেতা কবীর আহমেদ ভ‚ঞা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারি একান্ত সচিব-২ (এপিএস-২) আব্দুর রহমান সানির ভাই। কসবা ও আখাউড়া উপজেলার উন্নয়নের স্বার্থে কবীর আহমেদ এরই মধ্যে বেশ কিছু চিঠি বিভিন্ন দপ্তরে দিয়েছেন, যার আনুষ্ঠানিক বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট