1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগদ একাউন্ট নিয়ে ভংকর প্রতারণা  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি মহোদয় এর ভোলায় আগমন সাউধেরখিল উচ্চ বিদ্যালয় বার্ষিক দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-৩০ ত্রিশ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত ফুল আর মিষ্টিতে নববর্ষের শুভেচ্ছা—আখাউড়ায় শাহাবউদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক লাউড়েরগড়ে বালু চাপায় শিক্ষার্থীর মৃত্যু  চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে নগরের আরও ৭৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনরোববার নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানানমেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছেতিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলছে। এসব ব্রিজ বাস্তবায়িত হলে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।উদ্বোধন করা নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার (১০৩ দশমিক ৩ ফুট) এবং প্রস্থ ৩ মিটার (১০ ফুট)। এতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবেমেয়র আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের নিকটবর্তী হওয়ায় ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নম্বর উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেনতিনি বলেন, ব্রিজটি নির্মিত হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যানজট নিরসনেও ভূমিকা রাখবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবেমেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন—উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য।প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণ কাজ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট