1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

ফুল আর মিষ্টিতে নববর্ষের শুভেচ্ছা—আখাউড়ায় শাহাবউদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ মানেই উৎসব, আনন্দ আর নতুন দিনের প্রত্যাশা। আর সেই আনন্দকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবউদ্দিন আহমেদ।মঙ্গলবার বিকেলে রাধানগর কলেজপাড়া থেকে শুরু হয় তার এই আয়োজন। হাতে ফুল আর মিষ্টি নিয়ে তিনি ও তার সহযোগীরা ছুটে যান সাধারণ মানুষের মাঝে। পথচারী, দোকানদার, তরুণ-যুবক—সবার মুখে ফুটে ওঠে হাসি।শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়, পুরো ৬নং ওয়ার্ড জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে কুশল বিনিময়, ফুলেল শুভেচ্ছা আর মিষ্টিমুখ—সব মিলিয়ে এক ভিন্নরকম বৈশাখ উদযাপন।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ শুধু আনন্দই ছড়ায় না, বরং মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট