রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লাউড়েরগড়ে বালু চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর লাউড়েরগড়ে বালুধসে শাহ আলম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুরে যাদুকাটা নদীর পূর্বতীর লাউরগড়ের ঢালারপাড় গ্রামসংলগ্ন আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।মৃত শাহ আলম জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটের মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে। শাহ আলম স্থানীয় মাধ্যমিক স্কুলের ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকায় শাহ আলম মঙ্গলবার অন্যদের সঙ্গে বালি উত্তোলন করতে আসে।জাদুকাটা নদীর পূর্ব তীরের স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, উপজেলার জাদুকাটা নদীর পূর্ব পাড়ের লাউরগড়, ঢালারপাড়, ছাড়ারপাড়, জাঙ্গালহাটির মাথা, রাজারগাঁও, বিন্নাকুলিসহ বিভিন্ন স্থানে ভেকু, সেইভ, ড্রেজার দিয়ে পাড় বা চর কেটে খনিজ বালি বিক্রি করে একাধিক চক্র।মঙ্গলবার ভোররাতে থেকে শতাধিক শ্রমিক নদীর পাড়-চর কেটে খনিজ বালু অবৈধভাবে উত্তোলন করছিলেন। সকাল ১০টার দিকে লাউড়গড়ের ঢালারপাড়ে আলীনুরের ঢালার উৎসমুখে পাড়ের খনিজ বালি কাটার সময় বালিধসে ট্রলারে অন্যদের সঙ্গে থাকা স্কুলছাত্র শাহ আলম মারা যায়।এরপর পুলিশকে অবহিত না করেই ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রের লাশ দাফনের জন্য নিজ বাড়ি বিশ্বম্ভরপুরের মিয়ারচর গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাহিরপুর থানার পুলিশ মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেন।  তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম স্কুলছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews