1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

আখাউড়ায় বেদে পরিবারের সঙ্গে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

নিজেদের মধ্য কি যেন বলাবলি করলেন তিন-চার বেদে। হাতের ইশারা দেখে বুঝা গেলো আমাদের বসার জায়গাটা ঠিকঠাক করতে। তবে সাংবাদিকরা জানালেন, বসতে নয় তাদের সঙ্গে বৈশাখের আনন্দ উপভোগ করতে এসেছে।বেদে সর্দার বের করে নিয়ে এলেন বিষধর একটি সাপ, কালো রংয়ের। আরো আনা হলো দু’টি। দেখানো হলো সাপের খেলা। সাংবাদিকদের কেউ কেউ ভয়ে একটু দূরে। কেউবা সাহস করে ভিডিও করলেন, ছবি তুললেন।পহেলা বৈশাখে এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সাংবাদিকরা দুপুরে ঘন্টাখানেকের বেশি সময় কাটান বেদে পরিবারেরে সঙ্গে। বেদেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা শুনেন সাংবাদিকরা। নিজেদের নানা বিষয় নিয়েও কথা বলেন। আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে বাইপাস এলাকার অস্থায়ী বেদে পল্লীতে এ আয়োজন করা হয়। বেদের জন্য খাবারের আয়োজন করে প্রেসক্লাব। ১২টি পরিবারের ৪০ জন সদস্য খাবার গ্রহন করে। এ আয়োজনকে তারা স্বাগত জানান। বাইপাস রোডে অবস্থানরত বেদে মো. রাসেল জানায়, তাদের খুব ভালো লাগছে। সাংবাদিকরা তাদের জন্য খাবারের আয়োজন করেছে। পছন্দ মতো খাবারের সব আয়োজন তারা কিনে দেয়। তাদের এখানেই রান্না করা হয়।বেদে সর্দার মো. হারুন বলেন, ‘পহেলা বৈশাখে সাপ খেলা দেখাতে আমাদের ডাক পড়ে। তবে এভাবে কেউ এসে খাবারের আয়োজন করে না। আমরা খুব আনন্দিত। সাংবাদিকরা আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আমাদের কষ্টের কথা তাদের কাছে তুলে ধরেছি।পৌর যুবদলের সদস্য সচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘সাংবাদিকদের এমন আয়োজনের কথা শুনে তাদের সঙ্গে বেদে পল্লীতে চলে আসি। খুব ভালো লেগেছে এ ধরণের ব্যতিক্রম আয়োজনটা। এ ধরণের আয়োজনের জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই।আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভ‚ঁইয়া বলেন, ‘আমরা লেখালেখির পাশাপাশি সমাজের দরিদ্র মানুষকে সহায়তা করি। এবার মনে হলো বেদে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করি। সেই ইচ্ছা থেকেই ৪০জন বেদের জন্য তাদের ইচ্ছা মতো খাবারের আয়োজন করি। আমরা বেদে পল্লীতে গিয়ে সাপ খেলা দেখি। তাদের জীবনের সুখ দুখের কথা শুনি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট