1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ সুলতান মাহমুদ।স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীপুর মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেনপ্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু বলেন, “মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তাই মাদকের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো পর্যায়ে দায়িত্ব পাবে না।” তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আইন-শৃঙ্গলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবেতিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে এবং মোবাইল ব্যবহার করছে কিনা—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবেঅনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শ্রীপুর উপজেলার আইন-শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট