রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের মেঘালয়ে কোয়ারী দশে বাংলাদেশী শ্রমিক নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কোয়ারি ধসে মজিবুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার কিশোর ছেলে আহত হয়েছে।বৃহস্পতিবার রাতে ভারত থেকে লাশ বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসা হয়। রাতেই সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।তাহিরপুর থানার এসআই সঞ্জয় দত্ত জানান, লাশ রাতেই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।নিহত মজিবুর রহমান তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত বর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। মজিবুর রহমান ২ ছেলে ২ মেয়ের জনক।তাহিরপুরের লালঘাট সীমান্ত গ্রামের বাসিন্দারা জানান, প্রতি নিয়তই ভোরে সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির নিয়ন্ত্রণাধীন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয়ের কোয়ারিগুলোতে সাপ্তাহিক মজুরিতে কয়লা উত্তোলন কাজ করতে যান। বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়াঘাট সীমান্ত অতিক্রম করে গেল, অন্যান্য শ্রমিকদের সঙ্গে মজিবুর ও তার কিশোর ছেলে আকাঈদ মেঘালয়ের কোয়ারিতে কয়লা উত্তোলন কাজে যান। বৃহস্পতিবার সকালের দিকে কোয়ারি ধসে কয়লাচাপায় মজিবুর মারা যান। এ সময় সঙ্গে থাকা ছেলে আকাঈদ আহত হনশ্রমিকরা ভারতের মেঘালয়ের কোয়ারি থেকে মরদেহ উদ্ধার করে তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে থাকা লালঘাট গ্রামে মজিবুর রহমানের শ্বশুরবাড়িতে তার লাশ নিয়ে আসেন।২৮-বিজিবির বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার, মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews