রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

মশাবাহিত ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে গাইবান্ধার পৌরসভার ঘাঘট লেকে সপ্তাহব্যাপী কঁচুরিপানা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় গাইবান্ধা সদর ভুমি অফিসের সামনে ঘাঘট লেকের ভাসমান কঁচুরিপানা অপসারন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়অভিযানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যরা।অভিযানটিতে বেসরকারি সংস্থা র পক্ষ থেকে কাজ করেন গনউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, আর এইচ ষ্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেনউদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার চারি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। সেই সাথে পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews