1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে  ভোলা সদর উপজেলার শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার, ভোলা মহোদয় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি

 

কারিতাস বাংলাদেশ এর ELSRP প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের আওতায় উপজেলার ১০টি গ্রামের মোট ১১০টি পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩টি করে চারা প্রদান করা হয়, যার মধ্যে ছিল ১টি আম রুপালি, ১টি সিডলেচ লেবু এবং ১টি থাই পেয়ারা।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টির ঘাটতি পূরণ এবং পরিবারের আর্থিক উন্নয়নে সহায়তা করা। ফলজ গাছগুলো শুধু পরিবেশকে সবুজ করবে না, বরং ভবিষ্যতে এসব গাছ থেকে উৎপাদিত ফল পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায় এবং উপেন্দ্র নাথ রায়। তারা উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে গাছের সঠিক পরিচর্যা, রোপণ পদ্ধতি এবং গাছের যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিভিন্ন গ্রামের উন্নয়ন সহযোগীরা উপস্থিত থেকে এই কার্যক্রমকে সফল করতে সহায়তা করেন।এই ধরনের উদ্যোগ উন্নয়ন সহযোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও জানান, সঠিকভাবে গাছের যত্ন নিলে ভবিষ্যতে এসব ফলজ গাছ অর্থনৈতিকভাবে পরিবারের জন্য একটি স্থায়ী সম্পদে পরিণত হবে।

সব মিলিয়ে, কারিতাস বাংলাদেশের এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন সহযোগীদের ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট