
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ব্যবস্থাপনায় ‘হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আতাউর রহমান সরকারের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়, যা সাধুবাদ পায়।বুধবার কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয় ও শিক্ষা সনদ বায়েক উচ্চ বিদ্যালয়, আখাউড়া উপজেলা মোগড়া উচ্চ বিদ্যালয়,রেলওয়ে পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। হেল্প ডেস্কের ও তথ্য কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন,প্রাথমিক ওসুধ, কলমসহ পরীক্ষাসামগ্রী দেওয়া হয়।এ আয়োজনে কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, আখাউড়া উপজেলা শিবির সভাপতি শেখ আসিফ, কসবা পশ্চিম সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়জুড়ে এ সেবা অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।